লাজনাতুল উলামা আড়াইহাজারের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আড়াইহাজার, নারায়ণগঞ্জ:
গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার বিকেল ৩টায় স্থানীয় আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে লাজনাতুল উলামা আড়াইহাজারের উদ্যোগে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের সম্মানিত অন্যতম উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা আবু সালেহ। নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের অন্যতম উপদেষ্টা মুফতি আলমগীর কাসেমী।
সভায় সংগঠনের বিগত ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাবের প্রতিবেদন পেশ করেন বিগত কমিটির অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক।

নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলগণ
সভাপতি হিসেবে মাওলানা আইয়ুব, সহ-সভাপতি হিসেবে মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মুহসিন মাহমুদ, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা খালেদ সাইফুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন।
সাধারণ সম্পাদক: মুফতি শামীম হোসাইন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: খন্দকার মাওলানা গিয়াস উদ্দিন,যুগ্ন সাধারন সম্পাদ কাজী মাওলানা শরিফুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা শামীম আল আজাদ ও মাওলানা মনোয়ার হোসাইন
সাংগঠনিক সম্পাদক: মুফতি ইসমাইল করিম
অর্থ সম্পাদক: মাওলানা আবুল হাশেম
সহঃঅর্থ সম্পাদক সম্পাদক: মাওলানা সাইদুল ইসলাম
প্রচার সম্পাদক: মাওলানা আব্দুল হাই
সহ-প্রচার সম্পাদক: মুফতি আব্দুল কাদের ও মুফতি কাউসার।

এছাড়াও সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আনিসুর রহমান, মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা শফিক মাহমুদ, মাওলানা হাফিজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার
মতবিনিময় সভায় সংগঠনের দায়িত্বশীলরা লাজনাতুল উলামা আড়াইহাজারকে আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ওলামায়ে কেরাম আড়াইহাজারের ওলামায়ে কেরামের যেকোনো বিপদ-আপদ, সমস্যা ও প্রয়োজনের সময়ে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দ্বীনি দায়িত্ব পালনে পরস্পরের সহযোগিতা, সম্মান ও ঐক্য অটুট রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে লাজনাতুল উলামা আড়াইহাজার আলেম-উলামাদের ঐক্য, দ্বীনি কার্যক্রমের প্রসার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
পরিশেষে দেশ, জাতি, সংগঠন এবং সকল ওলামায়ে কেরামের কল্যাণ ও সার্বিক সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

